স্থানীয় নির্বাচন সামনে রেখে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ সময় ৭ সেপ্টেম্বর। দাখিল করা আবেদন ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে যারা ভোটার এলাকা পরিবর্তন করতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।