চট্টগ্রামে প্রায় সাড়ে তিন বছর আগে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় প্রতিবেশী আবীর আলীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৭ জুন) দুপুর ১ টার দিকে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
এসময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন।
আসামি পক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. সাহেদ হোসেন ডেইলি সানকে বলেন, এ মামলায় ৩৩ জন সাক্ষ্যের ভিত্তিতে আদালত এ রায় দেন।
২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার নয়ারহাট এলাকায় ঘরের পাশে মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয়েছিল আয়াত।
তদন্তে বেরিয়ে আসে মুক্তিপণের জন্য শিশু আয়াতকে অপহরণ করেন আবীর। কিন্তু কোথাও রাখার জায়গা না পেয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়।
পরে ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন সুইচ গেইটের এক গর্ত থেকে আয়াতের দুই পা এবং পরদিন খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।