এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, এডিবি প্রেসিডেন্টের নেতৃত্বে আসা প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং পারস্পরিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
সরকারি সূত্র জানায়, বৈঠকটি ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ এবং ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা জোরদারের দিকগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।