শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। এ উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ১৬টি স্থানে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
শনিবার সকালে রাজধানীর Manik Mia Avenue সংলগ্ন টি অ্যান্ড টি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে শ্যামলী, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইন, ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে গিয়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে খাদ্যসামগ্রী ও বস্ত্র তুলে দেন।
এর আগে সকালে BNP Central Office-এর সামনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত পৃথক কর্মসূচিতেও অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে খাদ্য ও পোশাক বিতরণ করা হয়।
শাহাদাতবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় Ziaur Rahman Mausoleum-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে তিনি পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন।
দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে। এতে প্রধানমন্ত্রী, তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, ঘনিষ্ঠজন এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। মিলাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, জিয়ার আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতির প্রতি শ্রদ্ধা জানাতেই এবারের শাহাদাতবার্ষিকীতে ব্যাপক পরিসরে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।