জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে।
সোমবার (২২ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের দিন ধার্য করেন।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে।
এর আগে মামলার বিচারিক কার্যক্রম শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণা করেন।
আগামী ৩০ জুন ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণা করা হবে।