খুলনা বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবন সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন খুলনা বিশ্ববিদ্যালয় শাখা।
কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ এবং ফাউন্ডেশনের মনিটর কৃষিবিদ ড. এস এম ফেরদৌস উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কর্মসূচিতে অংশ নেন। আয়োজকরা জানান, ক্যাম্পাসকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।