11
সাতক্ষীরার সদর ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার কাঁকডাঙ্গা, ভোমরা ও মাদরা বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের টাচ স্ক্রিন এবং ১০ বোতল নেশাজাতীয় উইনকেরেক্স সিরাপ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দ পণ্য কাস্টমসে জমা দেওয়া হয়েছে। মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে রাখা হয়েছে।