জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
মঙ্গলবার (২৮ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী আনন্দ ইসলাম অমিতের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইউএইর রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামৌদি।
বৈঠকে দুই দেশের জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের নতুন সম্ভাবনাও পর্যালোচনা করা হয়।