বাংলাদেশের পাট শিল্পের উন্নয়নে চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি পাশাপাশি বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর দ্বিতীয়বারের মতো উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই সহায়তা চান।
বাণিজ্যমন্ত্রী বলেন, “চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী। আমরা দেশটির বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি, যা কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।”
এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে চীন।” তিনি আরও বলেন, “গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত সহযোগিতার জন্য চীন সব ধরনের সাহায্য প্রদান করতে প্রস্তুত।”