বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উদ্যাপন করা হয়েছে।
বুধবার (১৪ মে) বাংলাদেশ জাতীয় জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পাওয়ানকুমার বঢ়ে বক্তব্য দেন।
তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল দুই দেশের মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছেন এবং তাদের সৃষ্টি অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের শক্তিশালী প্রতীক।
অনুষ্ঠানে নৃত্যাঞ্চলের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথ ও নজরুলের গান নিয়ে নৃত্য-সঙ্গীতভিত্তিক মূকনাট্য “নৃত্যগীতি” মঞ্চস্থ হয়। এতে দুই কবির ১৪টি জনপ্রিয় গান পরিবেশিত হয়।
আলোচনা পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের আকা প্রতিকৃতি প্রদর্শন ও নবীন শিল্পীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।