প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, গ্যাস, হাম, ডেঙ্গুসহ দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তিনি দায়িত্ব পালন করছেন বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
রুহুল কবির রিজভী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েও তাকে ব্যর্থ করতে নানা ধরনের চক্রান্ত হয়েছিল। বর্তমান সময়েও একই ধরনের চক্রান্ত অব্যাহত রয়েছে বলে তিনি দাবি করেন।