4
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার ঢাকা সফরের শেষ দিনে রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) লালবাগ কেল্লা পরিদর্শনের সময় তিনি পুনরুদ্ধার করা হাম্মামখানা ঘুরে দেখেন। পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতা সম্পর্কেও অবহিত হন।
এই সফরের মাধ্যমে বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং সংরক্ষণ কার্যক্রমে সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে।