নেত্রকোণার পূর্বধলা ও সদর উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার দিনব্যাপী চালানো অভিযানে মোট ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৮৫ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় দুই ব্যক্তির জুতার ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবা পাওয়া যায়।
আটকরা হলেন দুর্গাপুর উপজেলার হাবিবুর রহমান ও রমজান আলী। তারা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে।
অন্যদিকে, নেত্রকোণা পৌরসভার তেরী বাজার এলাকায় আরেক অভিযানে একটি বাসা থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের আগেই অভিযুক্ত রঞ্জিত সরকার পালিয়ে যায়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।